প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার গাড়িচালক ওবায়দুরের জামিন আদালত নামঞ্জুর করেছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বাদীপক্ষের আপসনামা এবং আসামিপক্ষের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।
এই দিন আদালতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জামিনের জন্য শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, গাজী নজরুলের জামিনে বাদীপক্ষের আপসনামা এবং তার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন।
আইনজীবী আদালতকে বলেন, আসামির জামিনে বাদীর কোনো আপত্তি নেই। তাই তাকে জামিন দেওয়া উচিত।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিন বাতিলের আবেদন করেন। তিনি বলেন, অনাপোষযোগ্য ধারায় আপস চাওয়া বেআইনি। তদন্ত চলছে, শেষ হলে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। আপসনামায় উল্লেখিত আব্দুল হামিদ কি কোনো পক্ষ? বাদীসহ আব্দুল হামিদ মোড়লকে আটকের আবেদন জানান। আদালত তার জামিন নামঞ্জুর করেন। আপসের সুযোগ নেই। বাদী কেবল সংবাদদাতা। বাদীও আসামি হয় এ ধরনের মামলায়। পরে আসামিপক্ষ থেকে বলা হয়, জামিনে আপত্তি নেই বলছে বাদীপক্ষ কিন্তু তদন্তে কোনো আপত্তি জানায়নি। তার স্ত্রী জামিন পেয়েছে, সুতরাং গাজী নজরুলকেও জামিন দেওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন