প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
PKG ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলের মানুষের জীবন রক্ষায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল আধুনিক আশ্রয়ণকেন্দ্র। ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনও করেন সেগুলোর। কিন্তু উদ্বোধনের চার বছর পার হলেও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ১২টি আশ্রয়ণকেন্দ্র এখনো পুরোপুরি ব্যবহার উপযোগী হয়নি। স্থানীয়দের অভিযোগ, ভবনগুলোতে নেই বিদ্যুৎ, ফ্যান, প্রয়োজনীয় সরঞ্জাম, এমনকি কিছু ভবনে ইতোমধ্যে দেখা দিয়েছে ফাটল। ফলে দুর্যোগের সময় আশ্রয় নিতে এসেও ফিরে যেতে হয় মানুষকে।
প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে রাঙ্গাবালী উপজেলায় নির্মাণ করা হয় ১২টি বহুমুখী আশ্রয়ণকেন্দ্র বা মুজিব কেল্লা। ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী এসব আশ্রয়ণকেন্দ্রের উদ্বোধন করেন।
কিন্তু উদ্বোধনের চার বছর পার হলেও অধিকাংশ আশ্রয়ণকেন্দ্র এখনো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়নি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আশ্রয়কেন্দ্রগুলোর চাবি বুঝিয়ে দেয়নি। ফলে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময় আশ্রয় নিতে এসে অনেক মানুষ ফিরে যেতে বাধ্য হন।
শুধু তাই নয়, নির্মাণ শেষ হওয়ার আগেই বিভিন্ন ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। কোথাও নেই বৈদ্যুতিক বাতি, ফ্যান কিংবা প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম। এমনকি আশ্রয়কেন্দ্রে স্থাপনের জন্য আনা কিছু মালামাল ও সোলার ব্যাটারি ঠিকাদার সরিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
(স্থানীয় বাসিন্দাদের বক্তব্য)
আশ্রয়কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি জানান, নির্মাণকাজ সম্পূর্ণ শেষ করে আনুষ্ঠানিকভাবে ভবন বুঝিয়ে দিলে তখনই চাবি গ্রহণ ও আশ্রয়কেন্দ্র পরিচালনার দায়িত্ব নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, একটি আশ্রয়কেন্দ্রের সোলার ব্যাটারিও ঠিকাদার নিয়ে গেছেন।
তবে অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ভবনের দেয়ালে ফাটলের বিষয়টি তাদের নজরে এসেছে। এটি নকশাগত ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
(অজিৎ চন্দ্র দেবনাথ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রাঙ্গাবালী,পটুয়াখালী।
"দুর্যোগের সময় মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যেই নির্মাণ করা হয়েছিল এসব আশ্রয়ণকেন্দ্র। কিন্তু উদ্বোধনের কয়েক বছর পরও সেগুলো পুরোপুরি ব্যবহারের উপযোগী না হওয়ায় উপকূলের হাজারো মানুষ প্রয়োজনের সময় নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ত্রুটি সংস্কার করে আশ্রয়কেন্দ্রগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হোক।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন