০৫:৫৭ পি.এম
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া’র (বিসিপিএম) নতুন কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় দেশের প্রেসক্লাবের নেতারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ও স্যোশাল মিডিয়ায় সংবাদ প্রচার করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া হোস্ট কান্ট্রি। ফলে তাদের সংবেদনশীল জায়গায় যেন আঘাত না লাগে; তাদের (মালয়েশিয়ার) কোনো প্রতিষ্ঠান বা জনগণ যেন আহত না হোন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এছাড়া, একই সঙ্গে শ্রমবাজারের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের আরো বিভিন্ন বিষয়ের দিকেও খেয়াল রাখার আহ্বান তিনি জানান।
হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, বিদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া সরকারের নেওয়া বীমাসহ সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগগুলোর সঙ্গে বাংলাদেশি কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব-মালয়েশিয়ার নবগঠিত কার্যকরী কমিটিকে শুভকামনা জানান।
তিনি বলেন, ‘মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের সেতুবন্ধনকারী হিসেবে যেমন কাজ করেন, তেমনি প্রবাসীদের সঙ্গে দূতাবাসের সেতু বন্ধনেও কাজ করছেন। আপনাদের সাংবাদিকতা চর্চায় আরো উৎকর্ষতা আসুক সেই কামনা করি।’
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (কনস্যুলার) গোলাম রাব্বানী এবং প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম। সাংবাদিক প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর ও প্রচার সম্পাদক সওকত হোসেন জনি, এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুজ্জামান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন