প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসাইন মন্তব্য করেছেন যে, দেশের চিকিৎসাব্যবস্থা উন্নত হওয়ায় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা কমে এসেছে। তিনি উল্লেখ করেছেন, "হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।"
আজ শুক্রবার সকালে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি বিভাগের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, হৃদ্রোগের চিকিৎসায় দেশে এখন অনেক আধুনিক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। তবে চিকিৎসক ও সার্জনদের দক্ষতা কাজে লাগাতে ভিশনারি প্ল্যানিংয়ের প্রয়োজন রয়েছে। তিনি জানান, হৃদরোগের প্রকোপ বাড়লেও এখন হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।
সমাজকল্যাণমন্ত্রী দেশের সার্জন ও অধ্যাপকদের কাজে লাগিয়ে চিকিৎসাসেবার আউটপুট বৃদ্ধি করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের বরাদ্দের যথাযথ ব্যবহার এবং রোগীর প্রয়োজনের মুহূর্তে দ্রুত সেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
মন্ত্রী হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা সার্ভিস নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি জানান, ইমার্জেন্সি সার্ভিস ২৪/৭ চালু রাখতে হবে, যেখানে রোগী ভর্তির ২ ঘণ্টার মধ্যে ওয়ার্কআপ এবং ৬ ঘণ্টার মধ্যে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন