প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের ইসলামপুর এলাকায় গৃহবধূ আয়শা বেগম (৪৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এই হত্যাকাণ্ডের ঘটনায়, নিহতের আপন ভাতিজাসহ মোট দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নিহতের ভাতিজা মো. সোহাগ (১৭) এবং তার সহযোগী মো. ওমর আলী (১৯) রয়েছেন। পুলিশ নিশ্চিত করেছে যে, অর্থ লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয় এবং পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে লুট করা ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘরে নগদ অর্থ থাকার বিষয়টি সোহাগ আগে থেকে জানত। সেই অর্থ হাতিয়ে নিতে সে সহযোগীকে সঙ্গে নিয়ে খালাকে হত্যা করে। হত্যার পর তারা ঘরে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য যে, গত ২১ জুন সন্ধ্যায় ইসলামপুর এলাকায় আয়শা বেগম নিজ বাড়িতে একা অবস্থায় নিহত হন। ঘটনার সময় তার স্বামী ও সন্তানরা বাড়ির বাইরে ছিলেন। পরে পরিবারের সদসদের ঘরে ফিরে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন