প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় মাশহাদের জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান, ইরান ও ইরাকজুড়ে শোকযাত্রা ও জানাজার শেষেই তার দাফন কার্যক্রম সম্পন্ন হয়। খামেনির শেষ বিদায় ঘিরে নগরী মাশহাদের রাস্তায় লাখো মানুষের ঢল ছিল। পুরো শহর প্রকম্পিত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী স্লোগানে।
মাশহাদে শোক, আবেগ এবং ধর্মীয় অনুভূতি নিয়েই বিদায়ের শেষ অধ্যায় দেখা হলো। জন্মস্থানের মাটিতে ইমাম রেজার পবিত্র মাজারে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়। লাখো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে তার শেষ জানাজার ইমামতি করেন ছেলে মোস্তফা খামেনি, যিনি ছিলেন পাশে মেইসাম ও মাসউদ। তবে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি।
মাশহাদের রাজপথে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ এসেছে। কালো পোশাকে, হাতে ইরানের জাতীয় পতাকা, শোক ও প্রতিশোধের প্রতীক কালো ও লাল পতাকা, প্রয়াত নেতার প্রতিকৃতি এবং বিপ্লবী স্লোগানের ব্যানার হাতে লাখো মানুষ শেষ বিদায়ে অংশগ্রহণ করেন। তীব্র গরম উপেক্ষা করে অনেকেই প্রিয় নেতার কফিনবাহী গাড়ি স্পর্শ করার চেষ্টা করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দেয়ারও দৃশ্য দেখা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানের শোকযাত্রা ছিল দেশের আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। পাশাপাশি, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, নাজাফে শোকযাত্রায় অংশ নেয় ২৩ লাখের বেশি মানুষ। এর আগে, রাষ্ট্রীয় শোক ও বিদায়ের আনুষ্ঠানিকতার আয়োজন করতে সপ্তাহজুড়ে ইরান বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। পরবর্তীতে খামেনির মরদেহটি নিয়ে যাওয়া হয় তেহরান, কোম এবং ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি, পরিবারের কয়েকজন সদস্যসহ। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে জন্মভূমি মাশহাদের ইমাম রেজা মাজারের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন