প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ বা পুশ ইন এর চেষ্টা এটি চতুর্থবারের মতো ঘটল। তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর কড়া বাধার কারণে ওই ৩ জনকে পুনরায় ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২৬ জুন) ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতের কোনো একটি সময়ে আন্তর্জাতিক প্রধান সীমানা পিলার ১৩৬ নম্বরের কাছাকাছি ১৩৫/৭ এস পিলারের কাঁটাতারে গেট পার হয়ে দুই পুরুষ ও এক নারীকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ। ভোরে যখন তারা ধলা সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করেন, তখন বিজিবির টহল দল ও স্থানীয় গ্রামবাসী তাদের বাঁধা দেন।
বাধার কারণে ওই ৩ জন সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) দীর্ঘ সময় অবস্থান করতে বাধ্য হন। পরে বিজিবির কঠোর অবস্থানের ফলে সকাল ৮টার পর থেকে সাড়ে ৮টার মধ্যে বিএসএফ ওই ৩ জনকে পুনরায় কাঁটাতারের ওপারে ভারতে ফেরত নেয়।
ধলা বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ফিরিয়ে নেয়াকে কেন্দ্র করে ওই দুই পুরুষ ও এক নারীর নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে বিজিবি কিংবা বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন