প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সম্প্রতি, সংস্থাটির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রধানমন্ত্রী ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন হাসপাতাল ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা আকস্মিকভাবে পরিদর্শন করেন। ওই পরিদর্শনের পর, ঢাকা মহানগরীসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল রাখতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
মাউশির চার দফা নির্দেশনাসমূহ:
১. প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা এবং আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে অবিলম্বে তা অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
৪. প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে এ বিষয়টিকে ‘অতিব জরুরি’ হিসেবে চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন