প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মধ্যবয়সি নাগরিকদের মধ্যে সামাজিক নিরাপত্তা ও চিকিৎসাব্যয় বৃদ্ধি নিয়ে যা অনিশ্চয়তা ও অসন্তোষ ক্রমাগত বাড়ছে, তার সরাসরি প্রভাব পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায়। সম্প্রতি পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে ৪৫ থেকে ৬৪ বছর বয়সী প্রায় ৬০ শতাংশ আমেরিকানই ট্রাম্পের কার্যক্রমে অসন্তুষ্ট।
দ্য ইকোনমিস্ট এবং ইউগভ-এর এই জরিপ অনুসারে, ৬০ শতাংশ ট্রাম্পের কার্যক্রমের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করছেন। আর মাত্র ৩৫ শতাংশ ট্রাম্পের কার্যক্রমে অনুমোদন দিচ্ছেন।
আগস্টের ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিচালিত এই জরিপে মধ্যবয়সি ১৫৮৯ জন আমেরিকান অংশগ্রহণ করেন। ৪৫ থেকে ৬৪ বছর বয়সী এই আমেরিকানের মধ্যে জুনের ৫ থেকে ৮ তারিখে পরিচালিত একই ধরনের একটি জরিপে ট্রাম্পের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছিলেন ৫৩ শতাংশ। সেই জরিপে অংশ নেন একই বয়সী ১৫৬৮ জন আমেরিকান। সেসময় ট্রাম্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ৪৩ শতাংশ।
জরিপ বিশ্লেষকদের অভিমত অনুযায়ী, ট্রাম্পের প্রতি ক্ষোভের এই মাত্রা কেবল প্রবীণদের মধ্যে সীমাবদ্ধ নেই। তরুণদের মধ্যেও এটা ছড়িয়ে পড়ছে। বর্তমানে ১৮ থেকে ২৯ বছর বয়সী আমেরিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৪১ শতাংশে নেমে এসেছে।
এছাড়াও, জরিপে অংশ নেওয়া ৪৫ থেকে ৬৪ বছর বয়সী আমেরিকানদের ৭৯ শতাংশ মনে করেন যে, দেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। আর এই পরিস্থিতিই সামগ্রিক অস্থিরতাকে আরও বৃদ্ধি করছে। এই বয়সসীমার মাত্র ১৯ শতাংশ আমেরিকান মনে করেন, ট্রাম্পের বর্তমান মেয়াদে তারা ভালো আছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন