প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘রক্ষা এবং সংরক্ষণ’ এই স্লোগানকে সামনে রেখে সেন্ট গ্রেগরি স্কুলের মূল্যবান ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে দ্য গ্রেগরিয়ান সোসাইটি-টিজিএস। এটি দেশের কোনো বিদ্যালয়ে প্রথমবারের জন্য জাদুঘর তৈরির উদ্যোগ।
গ্রেগরিয়ান জাদুঘর এটি একদল সাবেক গ্রেগরিয়ানের দীর্ঘ দিনের অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রমের ফলাফল। এই জাদুঘরটি স্কুল প্রাঙ্গণে নির্মিত হতে চলেছে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ নভেম্বর।
সম্প্রতি, স্কুল প্রাঙ্গণে জাদুঘর বিষয়ক একটি সমঝোতা চুক্তিতে সই করেছে গ্রেগরিয়ান স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে টিজিএস। এই চুক্তিতে সই করেন টিজিএসের সহসভাপতি ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর ও সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি।
এছাড়া, অনুষ্ঠানে ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলের শিক্ষক এবং টিজিএসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্য গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে জাদুঘর নির্মাণে অবদান রেখেছেন। শত বছরের পুরনো এই স্কুলটির ইতিহাস সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের অর্জনকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এটি বিশেষ ভূমিকা পালন করবে, এমনটাই মনে করেন সোসাইটির সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন