প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ সদস্য পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’-এর প্রার্থীরা।
বৃহস্পতিবার কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট এবং সেক্রেটারি পদে মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
সদস্য পদেও বিএনপি সমর্থিত প্যানেলের মো. কফিল উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম বেবু, মো. জহরুল আলম, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও হাসান জুবায়ের হিমেল জয়ী হয়েছেন।
নির্বাচনে বিজয়ী সেক্রেটারি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। সদস্যদের আস্থার মর্যাদা রেখে মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোই নতুন পরিষদের প্রধান লক্ষ্য হবে।
প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আনোয়ার হোসেন মন্ডল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন