প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুর, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : পিরোজপুর সদর হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা, চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর এবং সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখতে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর হাসপাতালটি পরিদর্শন করেছেন।
আজ রোববার সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই প্রতিমন্ত্রী পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তারা রোগীদের সঙ্গে কথা বলেন, যাতে নিশ্চিত হতে পারেন যে রোগীরা নিয়মিত ওষুধপত্র এবং কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, কিংবা তারা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রস্তুতকৃত ও পরিবেশন করা খাবারের মান এবং পরিমাণও সরেজমিন পরীক্ষা করেন দুই প্রতিমন্ত্রী। তারা পর্যবেক্ষণ করেন যে নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাপে এবং উন্নত গুণগত মান বজায় রেখে খাবার দেওয়া হচ্ছে কি না।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীদ্বয় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সার্বিক চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীদের জন্য সর্বোচ্চ রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেন। পাশাপাশি রোগীদের খাবারে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারির জন্য নির্দেশনা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন