প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী বিদ্যুৎ দেবনাথকে মুঠোফোনে ছাত্রীর স্বামীকে হুমকি দেওয়ার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ দেবনাথের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বিদ্যুৎ দেবনাথ পশ্চিম কুমারপুর গ্রামের সুনীল চন্দ্র দেবনাথের পুত্র।
এর আগে, ওই ছাত্রীর বাবা মো. রফিকুল ইসলাম বিদ্যুৎ দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে গত ৮ অক্টোবর বিদ্যুৎ দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছিল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ দেবনাথের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়া এক মুসলিম ছাত্রীকে নিয়ে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দেন। বিয়ের পর থেকে বিদ্যুৎ দেবনাথ ওই ছাত্রীর স্বামীর মোবাইলে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন এবং তার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশের হুমকি দেন। এ ঘটনার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এছাড়া, বিদ্যুৎ দেবনাথ ১ অক্টোবর থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে গত ৮ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানোর শেষ সময় ছিল ১১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তার কোনো জবাব না দেওয়ায় ১২ অক্টোবর বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা ডাকা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ দেবনাথকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক বলেন, "ছাত্রীর বাবার অভিযোগের বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রযোজ্য বিধি বিধান অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পলাতক অবস্থায় বিদ্যুৎ দেবনাথের বক্তব্য জানা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন