প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কৈখালী বাজারে থাকা ঐতিহ্যবাহী শতবর্ষী গাছটি কাটার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট দোকানঘরের ডিসিআর (দখলস্বত্বের রেকর্ড) বাতিল করা হয়নি। পাশাপাশি অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।
এ ঘটনায় প্রশাসনের তদন্তের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, বিষয়টি পুনরায় গুরুত্বের সঙ্গে তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় জনসাধারণ আরও দাবি করেছেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট স্কুল শিক্ষককে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকানঘরের ডিসিআর বাতিলের দাবিও জানিয়েছেন তারা।
এলাকাবাসীর ভাষ্য, শতবর্ষী গাছটি শুধু একটি গাছ নয়, এটি স্থানীয়দের ঐতিহ্য ও স্মৃতির সঙ্গে জড়িত। তাই এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সেজন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সরকারি সম্পদ ও এলাকার ঐতিহ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন