প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জুলাই শহীদ রাকিবের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ। এ উপলক্ষে শহীদ রাকিবের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সাদ্দাম, কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক খালিদ মুন্সী, উপজেলা ছাত্রদল নেতা জুবায়ের আরাফাত, চেচরীরামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম তালুকদার জিসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ শহীদ রাকিবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করা মানবিক ও নৈতিক দায়িত্বের অংশ।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শহীদ রাকিবের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন