০৩:৫৩ পি.এম
দিনাজপুর সীমান্ত এলাকার তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবি’র উদ্যোগে বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে একটি ৪ সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
ঐ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ পত্র বিতরণ করা হয়, যা আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর বিরল উপজেলার মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত হয়। দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি আয়োজিত অনুষ্ঠানে সীমান্ত এলাকার বেকার তরুণ ও যুবকদের ৪ সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী যুবকদের হাতে সনদ পত্র ও কিছু উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণটি ২৭ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত পরিচালিত হয়, যাতে সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক অংশগ্রহণ করেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সমাপনী অনুষ্ঠানে যুব সমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করতে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিএনপি মতাদর্শীকে সরিয়ে আওয়ামী মতাদর্শীকে সংযুক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আশা করেন, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান, যেন তারা অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের এবং দেশের আথ-সামাজিক উন্নয়নে অবদান রাখেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এই প্রশিক্ষণ যুবকদের আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের আশ্বস্ত করেন যে, তাঁরা অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলেন এবং দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখেন।
এছাড়াও প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এবং বিজিবি’র কর্মকর্তাবৃন্দ, বিরল থানার ওসি পরিদর্শক মো. এমদাদ হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
আরও পড়ুন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তাঁরা পাশে ছিলেন : প্রতিমন্ত্রী সোহেল মনজুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন