প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে। সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে।
বিদায়ী সাক্ষাৎকালে, প্রতিরক্ষা উপদেষ্টা চীনা রাষ্ট্রদূতের গঠনমূলক ভূমিকা ও অবদানের জন্য প্রশংসা করেন, যা দুই দেশের দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ছিল। তিনি চীনের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান, যা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে সহায়ক হয়েছে। একই সঙ্গে, তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত যৌথ উদ্যোগের পরিধি আরও বেগবান ও সুদৃঢ় হবে।
বিদায়ী চীনের রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, বাংলাদেশ চীনের একটি অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক বিশ্বাস, ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারি বৃদ্ধির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন