প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের ৯ মাসের শিশুটি। শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে, শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায়।
নিহত দম্পতির মধ্যে রাকিব হাসান (৩৫) পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে। তার স্ত্রীর নাম বিথী আক্তার (৩০), আর ৯ মাস বয়সি সন্তানের নাম নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানিয়েছেন, ওই দম্পতি সন্তানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে বিথী আক্তার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসান ও তাদের ৯ মাস বয়সি সন্তান নুরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা রাকিবকে মৃত ঘোষণা করেন।
অবস্থার অবনতি হওয়ায় নুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তারও মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি শনাক্ত করতে কাজ করে চলছে পুলিশ। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ তাদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও জানিয়েছেন ওসি কামরুজ্জামান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন