প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর পৌর শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে পাইপগান, ককটেল সদৃশ বস্তু, গুলি, পেট্রোল ও বিদেশি মদ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশের একটি বিশেষ দল আজ মঙ্গলবার পৌর শহরের পাঁচ রাস্তার মোড় সংলগ্ন একটি চেম্বারে ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির চেম্বারে তল্লাশি চালিয়ে ২টি পাইপগান, ৬টি ককটেল সদৃশ বস্তু, ৯ মিলিমিটার পিস্তলের ৪ রাউন্ড গুলি, শটগানের ৪ রাউন্ড গুলি, ২ বোতল পেট্রোল, ৬ বোতল বিদেশি মদ এবং একটি খালি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে অভিযানের সময় আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনি কার্যালয়ে উপস্থিত ছিলেন না এবং কাউকে আটক করা হয়নি।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন