প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালি নদীর পানিতে ডুবে নিখোঁজের এক দিন পর মারজিয়া খাতুনের (৬) ভাসমান মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলায় বাঙালি নদীর বথুয়াবাড়ী ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
মারজিয়া খাতুন নিহত হওয়ার আগে উপজেলায় এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে ছিল।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে মারজিয়া খাতুন বাড়ির পাশে বাঙ্গালি নদীর দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এক পর্যায়ে সে নদীর কূলে পানিতে নামে। সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়।
অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করে।
পরে খবর দেওয়া হলে ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার রাজশাহী থেকে ডুবুরিদল এনে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ওই শিশুর খোঁজ পায়নি। এ অবস্থায় নিখোঁজ শিশুর স্বজনরা রবিবার সকাল থেকে নদীতে ওই শিশুকে খুঁজতে থাকে। এক পর্যায়ে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ২ কিলোমিটার ভাটিতে বথুয়াবাড়ি ব্রিজের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম খান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন