ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে


অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সে ষড়যন্ত্র ধুলিষ্যত হয়ে গেছে, গণতন্ত্রকে ফিরে পেতে আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মীকে প্রাণ দিতে হয়েছে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দলমত নির্বিশেষে এ দেশটাকে গড়তে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাতদিনই সরকার নিবেদিত হয়ে কাজ করছে। মাত্র ৬ মাসে দুঃস্থ্যভাতা, কৃষক কার্ড , ফ্যামিলি কার্ডসহ দেশে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে সরকার। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দিয়েছেন এ এলাকার বন্ধ কাজ গুলো শীঘ্রই শুরু হবে। ফ্যাসিস্ট সরকার গত ১৭ এ দেশের অর্থনীতি  ধ্বংস করে দিয়েছিল। বিএনপি ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে। 
প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার দুপুরের ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন,  দেশ থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধ ও সন্ত্রাস নির্মূল  করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে সরকার বদ্ধ পরিকর। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে নিজে কি পাবেন এটা না ভেবে মানুষ, সমাজ ও রাষ্ট্রকে কি দেবেন সেটা ভাবুন। কারন বিনপি সরকার জনগনের সরকার দেশ ও মানুষের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দলের নেতা কর্মীদের সুশৃঙ্খল হয়ে মত পার্থক্য ভুলে যাবেন এমনটা আশা করছি। মনে রাখবেন দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।  তাঁর আদর্শ সমুন্নত রেখেই আমরা আমাদের দেশ গড়ে তুলতে চাই।
 
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন  আকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার,  উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাচ্চু উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পদাক  আবুল কালাম মলাদ জোমাদ্দার প্রমূখ। অন্যন্যের মধ্যেউপস্থিত ছিলেন জুলফিকার। 
এর আগে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরদের আংশগ্রহনে শহরে একটি শোভাযাত্রায় প্রতিমন্ত্রী অংশ নেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

 

এ সময়, রাষ্ট্রদূতকে রেলওয়ের কার্যক্রম, অবকাঠামো এবং অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু এবং কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামানসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

রাষ্ট্রদূত রেলওয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপিতে ৪ পুলিশ পরিদর্শক বদলি, তেজগাঁও থানায় নতুন ওসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


ডিএমপিতে ৪ পুলিশ পরিদর্শক বদলি, তেজগাঁও থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ কর্তৃক স্বাক্ষরিত একটি আদেশে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

 

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

মো. মনিরুজ্জামানকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদ থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সালাহ উদ্দিন কাদেরকে মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে বদলি করে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ করা হয়েছে।

মো. নূরুল ইসলামকে পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

 

সাব্বির মোহাম্মদ সেলিমকে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে বদলি করে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই দাপ্তরিক আদেশের একটি অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যের গুরুত্ব, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কুড়িগ্রাম জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. রাকিবুল হাসান নিশাত এবং নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম নবী।

বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরি হলে তারা পরিবার ও সমাজেও এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

আয়োজকরা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

 ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন জানিয়েছেন, "জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে।" বর্তমান সরকার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, যা তলাবিহীন ঝুড়ির মতো। ক্ষমতাচ্যুত সরকারের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। তিনি বলেন, "সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।"

আজ দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শামীম কায়সার লিংকন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "সামনে স্থানীয় সরকার নির্বাচন; ঐক্যবদ্ধ হতে হবে।" তিনি আরও বলেন, ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সকল ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে।

সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এতে জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%