প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রয়টার্স ছবির তথ্য অনুযায়ী, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শেষ করার জন্য একটি বৃহত্তর চুক্তির আশা বেড়ে যাওয়ার কারণে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার ফলে তেলের দাম কমে গেছে।
প্রতিবেদনে প্রকাশিত তথ্যে বলা হচ্ছে, জিএমটি সময় ১০টা ২২-এ ব্রেন্ট ফিউচারস বাজারে ব্যারেলপ্রতি তেলের মূল্য ১.১৪ ডলার বা ১.২ শতাংশ কমে ৯৬.৬৭ ডলারে পৌঁছাতে সক্ষম হয়েছে।
অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯০ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ৯৫.১২ ডলারে আজ দাঁড়িয়েছে।
এর আগে কুয়েতে ইরানের হামলা এবং হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হামলার কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় ও এই দাম প্রায় দুই শতাংশ বেড়েছিল। তবে আজকের একদিনের ব্যবধানে আবারও কমেছে তেলের দাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন