প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। ১৬টি জেলায় ই-বেইলবন্ড সিস্টেম ছিল, আজ আরও ১২টিতে এটি চালু হলো। যে জেলা মামলা নিষ্পত্তির হার কমাতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয় থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এ সম্পর্কে এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, আগে বেইল পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো। এখন এক ক্লিকেই একজন বেইল পেয়ে যাচ্ছেন। আজ আরও ১২টি জেলায় এটি চালু হলো। এর ফলে মামলায় মানুষের হয়রানি কমবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন