ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

হুতিদের সৌদি আরবে একদিনে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি


হুতিদের সৌদি আরবে একদিনে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুতিগোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থানে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে, যার লক্ষ্য ছিল তেল স্থাপনা, বিমানবন্দর এবং একটি সামরিক ঘাঁটি।

হুতিগোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি জানান। আল-মাসিরা টেলিভিশনে এই বিবৃতিটি প্রচারিত হয়। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এই খবরটি জানিয়েছে।

ফ্রি প্রেস জার্নাল জানায়, ইয়াহিয়া সারিয়া জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার এবং আবকাইক শহরে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও, লোহিত সাগর উপকূলে অবস্থিত রাবিগ তেল শোধনাগারও হামলার লক্ষ্য ছিল।

আরও পড়ুন: ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি, ৩০০ কোটি ডলার জব্দ

তিনি আরও জানান, সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম শহরে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তার দাবি, এই ড্রোন হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

সারিয়া আরও দাবি করেন, সৌদি আরবের দক্ষিণ সীমান্তবর্তী নাজরান অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে। ওই হামলায় সেনাসদস্য ও কর্মকর্তাদের হতাহত হওয়ার খবর রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। অন্যদিকে, হুতিরা দাবি করেছে, ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সৌদি বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছেন।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র রিয়াদ এবং একটি পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া হয়েছিল।

আরও পড়ুন: ভুটানে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি, ভারতে সতর্কতা জারি

সাম্প্রতিক এসব হামলার ঘটনা ঘটেছে হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার সময়ে। গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষই একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ইয়েমেনে ২০১৪ সালের শেষ দিক থেকে সংঘাত চলছে।

ওই সময় হুতিগোষ্ঠী দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বড় একটি অংশ দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট দেশটিতে অভিযান শুরু করে। এরপর থেকে ইয়েমেনের সংঘাত আরো ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে হকার উচ্ছেদের পর স্বস্তি, যানজট কমাতে অটোরিকশা-লেগুনায় নজর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


মিরপুরে হকার উচ্ছেদের পর স্বস্তি, যানজট কমাতে অটোরিকশা-লেগুনায় নজর

উচ্ছেদ অভিযান সম্পন্ন হওয়ার পর মিরপুর ১০ ও ১ নম্বর সড়কে স্বস্তি ফিরে এসেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শাহ আলী কাঁচাবাজারের পাশে হকারদের পুনর্বাসনের পরিকল্পনা করছে।

প্রধান সড়কে হকারদের বসতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন সংস্থাটির প্রশাসক। তিনি ট্রাফিক বিভাগকে সড়কে অটোরিকশা ও লেগুনার জটলা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শাহ আলী মাজার থেকে মিরপুর ১ নম্বর পর্যন্ত সড়কের প্রায় এক-তৃতীয়াংশ হকারদের দখলে ছিল। ফুটপাত ছাড়িয়ে সড়কেও বসত বাজার গড়ে উঠেছিল, যা পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রেতা-বিক্রেতার ভিড়ে প্রতিদিনই যানজট সৃষ্টি হতো, ফলে জনদুর্ভোগ বাড়ছিল।

তবে উচ্ছেদ অভিযানের পর ফুটপাত ফিরে পেয়েছেন পথচারীরা। সড়কের কোলাহল কমেছে এবং যানবাহন চলাচলেও গতি ফিরেছে। তবে প্রধান সড়কের কিছু অংশে এখনও অটোরিকশা ও লেগুনার জটলা দেখা যাচ্ছে, ফলে যানজটের সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।

সাধারণ মানুষ ও পথচারীরা জানাচ্ছেন, আগে ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ ছিল না। রাস্তার অর্ধেক দখল করে রেখেছিলেন হকাররা। মিরপুরে প্রায় ১১ বছর ধরে বসবাসকারী একজন জানান, আগে কখনো জায়গাটি এতটা ফাঁকা দেখেননি। এখন মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন এবং পরিবেশও অনেক খোলামেলা মনে হচ্ছে।

তবে হকার উচ্ছেদের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে রিকশা নিয়ন্ত্রণের ওপরও জোর দিতে হবে। পথচারীদের মতে, বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হলো যানজট। তাই এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্যও উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ফুটপাতের পাশে সারিবদ্ধভাবে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কাজ চলছে।

মিরপুরের হকারদের পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে শাহ আলী কাঁচাবাজারের পাশে আড়তসংলগ্ন একটি জায়গা বিবেচনা করছে ডিএনসিসি। আগামী সপ্তাহে জায়গাটি পরিদর্শন করে সেখানে ৩০০ থেকে ৫০০ হকারকে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসকের পরিকল্পনা রয়েছে হকারদের তালিকা হালনাগাদ করে নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে ব্যবসার সুযোগ দেওয়া।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, মিরপুর ১ নম্বরের হকারদের পুনর্বাসনের জন্য আড়তের পাশে কাঁচাবাজারসংলগ্ন একটি বড় জায়গা রয়েছে। সেখানে ৩০০ থেকে ৫০০ জনকে জায়গা দেওয়া সম্ভব হতে পারে। যদি সেখানে সবাইকে পুনর্বাসন করা না যায়, তবে দিয়াবাড়ির একটি জায়গাও বিবেচনায় নেওয়া হবে। জায়গাটি পরিদর্শন করে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

নির্ধারিত স্থানে হলিডে মার্কেট চালুর পরিকল্পনাও করছে ডিএনসিসি। তবে প্রশাসক আবারও সতর্ক করেছেন, প্রধান সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের পর মিরপুরের সড়কে অনেকটাই স্বস্তি ফিরেছে। আগের তুলনায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। সড়ক ও ফুটপাতের সৌন্দর্য বাড়াতে গাছ লাগানোর কাজ চলছে। তবে এই পরিবর্তন ধরে রাখতে নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, গরম কমার আভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫০ এম


৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, গরম কমার আভাস

দেশের ছয়টি বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি, কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গরমের তাপমাত্রা কমতে পারে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের দ্বারা।

এতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ওই দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আশা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপে এবং পরে স্থল নিম্নচাপে পরিণত হচ্ছে। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জুতা ব্যবসায়ী আরিয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫০ এম


যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জুতা ব্যবসায়ী আরিয়ান নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন আরিয়ান (২৭) নামে এক যুবক। তিনি ফুটপাতের জুতা ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিয়ানের আত্মীয় সোহাগ মিয়া জানান, আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। আজ ভোরে তার ব্যবসার কাজ শেষ করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর জনপদ মোড় মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ দুর্ঘটনায় আরিয়ান গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় পথচারীরা আরিয়ানের মোবাইল ফোন ব্যবহার করে তাকে ফোন দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরিয়ানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আরিয়ান এক বছর আগে মিম নামের এক মেয়েকে বিয়ে করেন। বর্তমানে মিম চার মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই এভাবে চলে যাওয়া নিয়ে পরিবারের সদস্যদের খুব কষ্ট হচ্ছে।

আরিয়ানের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার রামগড় গ্রামে। তার বাবার নাম কাদের ভূঁইয়া। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের আহ্বান, ইরানকে আইএইএর প্রশ্নের জবাব দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫১ এম


যুক্তরাষ্ট্রের আহ্বান, ইরানকে আইএইএর প্রশ্নের জবাব দিতে হবে

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জাতিসংঘে বলেন, তেহরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের ক্ষেত্রে আইএইএর সঙ্গে সহযোগিতা না করে অন্য দেশকে দোষারোপ করছে। ইরান সংস্থাটির চাওয়া তথ্য ও স্থাপনায় প্রবেশের সুযোগও দিচ্ছে না।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখার সময় ওয়াল্টজ এসব অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, ইরানকে অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ না করে বরং আইএইএর সঙ্গে সহযোগিতা করতে হবে।

বৈঠকে ইরানের প্রতিনিধিদলকে সরাসরি উদ্দেশ্য করে ওয়াল্টজ বলেন, “আপনাদের মিথ্যাচার এখানে কোনো কাজে আসবে না।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিশ্চিত করবে যে, ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।

মাইক ওয়াল্টজ বলেন, আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের কাছে “ভাষণ নয়, জবাব” চেয়েছেন।

তবে একই বৈঠকে গ্রোসি জানান, ২০২৫ সালের জুনে সামরিক হামলার কারণে আইএইএ ইরানে পরিদর্শন কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছিল। নিরাপত্তার কারণে সংস্থাটির কর্মীদেরও ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

গ্রোসি বলেন, ইরান আগে আইএইএর পরিদর্শকদের ইসফাহানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল। কিন্তু হামলা শুরু হওয়ায় পরিদর্শকদের পক্ষে ওই স্থাপনায় যাওয়া সম্ভব হয়নি।

আইএইএর মহাপরিচালক আরও বলেন, ২০২৫ সালের জুনের পর থেকে ২০২৫ ও ২০২৬ সালের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো মেরামত বা পুনর্নির্মাণের কোনো তৎপরতা তাদের নজরে আসেনি। তবে স্থাপনাগুলোর বর্তমান অবস্থা নিশ্চিতভাবে জানতে সরেজমিন পরিদর্শন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%