প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনি সেনাবাহিনী একটি সূত্রের মাধ্যমে দাবি করেছে যে, ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের আল-মাখা (মোখা) বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
বুধবার, হামলার সময় শহরের বন্দর এলাকায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একটি অন্য ক্ষেপণাস্ত্র আল-বারাহ মোড়ের দিকে গিয়ে পড়ে।
হামলায় কতটা ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার দায় এখনও হুতিরা স্বীকার করেনি।
এদিকে, ইয়েমেনের পশ্চিম উপকূলীয় হোদেইদা গভর্নরেটের আল-খাওখাহ এলাকায় অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সূত্রগুলো জানাচ্ছে, এসব ক্ষেপণাস্ত্র তাইজের পূর্বে হুতিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাখা ও এর বন্দর এলাকায় হুতিদের হামলার সংখ্যা বেড়ে গেছে। আগস্ট মাসেও বন্দরনগরীটিতে হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন