প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে দুই পরিবহন সংশ্লিষ্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার অর্থ ফেরত দেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) দিনব্যাপী পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযানের সময় সরকার নির্ধারিত ৪০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনার প্রেক্ষিতে হানিফ পরিবহনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড এবং প্রান্তিক পরিবহনের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন অভিযান চলাকালীন নিজ উপস্থিতিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। প্রশাসনের এই উদ্যোগে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।
অভিযান শেষে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে ম্যাজিস্ট্রেট বলেন, যাত্রী হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকার নির্ধারিত ভাড়া ও নির্দেশনা মেনে চলতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন