প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার কৃষক তোফাজ্জল হোসেন, যিনি উইপোকা ও ইঁদুরের কারণে তার জীবনের জমানো দুই লাখ টাকা হারিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। মানবিকতার উদাহরণ হিসেবে তারা তাকে সমপরিমাণ অর্থাৎ দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত একটি অনুষ্ঠানে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।
তথ্য অনুযায়ী, ৭২ বছর বয়সী কৃষক তোফাজ্জল হোসেনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামে। তিনি একসময় ঢাকায় রিকশা চালাতেন, কিন্তু বয়সের কারণে গ্রামে ফিরে অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করছিলেন। সম্প্রতি, তার বহু কষ্টে জমানো দুই লাখ টাকা ইঁদুর ও উইপোকায় নষ্ট হয়ে যায়। কৃষকের আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘মানবিকতার কোনো সীমারেখা, ধর্ম, বর্ণ বা গোত্র নেই। ক্ষুদ্র প্রান্তিক কৃষকের জমানো অর্থ নষ্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা এগিয়ে এসে যে মানবিকতার নজির স্থাপন করেছেন, তা তাদের দেশপ্রেমেরই জোরালো প্রতিফলন।’ তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিন। তিনি বলেন, ‘নষ্ট হওয়া দুই লাখ টাকা শুধু অর্থ নয়; এটি ওই কৃষকের ঘাম, স্বপ্ন, ভবিষ্যৎ ও নিরাপত্তার প্রতীক। তবে আমাদের সমাজে নানা ধরনের উইপোকা বাস করে, যারা মানুষের স্বপ্নকে ধ্বংস করতে চায়। এদের দমন করতে হবে।’
অনুষ্ঠানে কৃষক তোফাজ্জল হোসেনের বড় মেয়ে মোসাম্মত মোর্সেদা এবং গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন