প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরব বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের প্রশংসিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আগ্রহ ব্যক্ত করেন।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব এবং ভুয়া তথ্য যাচাইসহ মানবপাচার ও নিরাপত্তা সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বাংলাদেশের পুলিশের সক্ষমতা বাড়াতে আরো সহযোগিতার প্রতি আগ্রহ প্রদর্শন করেন।
আইজিপি উভয় দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, উত্তম চর্চা এবং তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সাইবার নিরাপত্তা, মানবপাচার, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।
এই বৈঠকের সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন