প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পাওয়ার টিলারচালক। এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে।
নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের পুত্র।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, আবুল কালাম আজাদ পাওয়ার টিলার নিয়ে তার বাড়ি বান্দা গ্রামে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় তিনি রাজশাহীগামী মহানন্দা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হন। ঘটনাস্থলেই আবুল কালাম আজাদের মৃত্যু ঘটে।
ঘটনার খবর পাওয়ার সাথে সাথে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের ওই উপ-পরিদর্শক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন