প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটে অভিযান চালিয়ে পুলিশের হাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিয়ানীবাজার পৌরসভার সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ গ্রেফতার হয়েছে। শনিবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রেদওয়ান আহমদকে শুক্রবার রাতে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজার এলাকা থেকে আটক করা হয়। তিনি বিয়ানীবাজার উপজেলার নিদনপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মাহফুজুল কবির জানান, রেদওয়ানের বিরুদ্ধে ২টি মামলায় পরোয়ানা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন