প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ঘুস গ্রহণ ও অতিরিক্ত অর্থ আদায় এবং চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।
আজ দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।
কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ছদ্মবেশে কার্যক্রম পর্যবেক্ষণকালে সেবাগ্রহীতাদের কাছ থেকে টিপসই গ্রহণের বিপরীতে ঘুস আদায়সহ বিভিন্ন অনিয়ম দেখতে পায় দুদক টিম। এসময় মাস্টাররোলে কর্মরত একজন কর্মচারীকে হাতেনাতে ধরে পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্রও সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসাসেবার মান ও রোগীদের হয়রানির অভিযোগ যাচাই করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের একটি দল।
অভিযানকালে চিকিৎসকদের হাজিরা খাতা ও বায়োমেট্রিক উপস্থিতি যাচাই করা হয়। এসময় হাসপাতালে রোগীদের অত্যধিক চাপ দেখা যায়। সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, সেবা গ্রহণে প্রতিবন্ধকতা ও হয়রানির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
এছাড়া হাসপাতালের টিকিট বিতরণ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবা, রোগীদের খাবারের মান, রান্নাঘর, ওয়ার্ড ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করা হয়। ভর্তিকৃত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, তাও যাচাই করে দলটি।
পরিদর্শনে পাওয়া তথ্য হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে যথাসময়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন ও হয়রানি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
অভিযান দু’টির তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন