প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুকুর বাছাই ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে নেদারল্যান্ডসে যাচ্ছেন চার কর্মকর্তা, যার মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং দুজন পুলিশ।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এই সফরের অনুমোদন প্রদান করা হয়। সফরটি আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা সুবিধাজনক নিকটতম সময়ে পাঁচ দিনের জন্য অনুষ্ঠিত হবে।
সফরকারী কর্মকর্তাদের তালিকায় রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, ১৩ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, সফরের সব ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক দায় থাকবে না। সফরের সময়, যাতায়াত ও ট্রানজিট সময়সহ পুরো সময়কে দায়িত্বকাল (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে।
এছাড়া, অনুমোদিত সময়ের চেয়ে বেশি বিদেশে অবস্থান করতে পারবেন না কর্মকর্তারা। সফর শেষে দেশে ফেরার ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন