প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের জনগোষ্ঠীতে মোট ২২০ কোটি মানুষ রয়েছেন। এই জনগোষ্ঠীর বাইরে ভারত-বাংলাদেশের ঐক্যের কথা বলাকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সন্দেহজনক বলে মন্তব্য করেছেন।
তিনি শনিবার (১৩ জুন) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আমরা বাংলাদেশি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন।
মন্ত্রী উল্লেখ করেন, বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপার থেকে কারও দেয়া সার্টিফিকেটের প্রয়োজন নেই। ইতিহাস যেখানে সঠিক বলবে, সেখানে বিকৃতকারীরাও পালিয়ে যেতে বাধ্য হয়। ঐতিহাসিকভাবে আমরা স্বীকৃত।
তিনি আরও বলেন, যারা ভারত এবং বাংলাদেশের জনসংখ্যাকে এক করার কথা বলেন, তাদের জন্য বলছি, সার্কের জনগোষ্ঠীতে ২২০ কোটি মানুষ রয়েছে। যেসব ব্যক্তি সার্কের ঐক্য চান না, তারা যদি শুধুমাত্র দুই দেশের ঐক্যের কথা বলেন, তবে আমরা এটি সন্দেহের চোখে দেখব। জাতিসংঘ, সার্ক এবং বাংলাদেশ; এই তিনের বাইরে অন্য কোনো কাঠামোর কথা বললে সেটাকেও আমরা সন্দেহের মধ্যে গণ্য করবো।
মন্ত্রী জানিয়ে দেন, জুলাই-আগস্টের সংগ্রামে তারেক রহমানের স্লোগান ও নেতৃত্ব দেশের মানুষের মধ্যে সাহস যুগিয়েছিল। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বর্তমানে পরিচ্ছন্ন ম্যান্ডেটের ওপর দাঁড়িয়ে রয়েছে। বর্তমান ত্রয়োদশ সংসদ অতীতের সব সময়ের তুলনায় এখন একটি ভাইব্রেন্ট পার্লামেন্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন