প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় জব্দ থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন স্বর্ণ ছাড়ার জন্য রাজা তৃতীয় চার্লসকে চিঠি দিয়েছেন দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন কাজে এই স্বর্ণ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার, রড্রিগেজ বলেন, ‘আমি ইংল্যান্ডের রাজার কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি, যাতে ব্যাংক অব ইংল্যান্ডে রাখা স্বর্ণ ছাড় করা হয়। এই স্বর্ণ আমাদের জনগণের। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আমাদের এই স্বর্ণ প্রয়োজন।’ এই খবরটি উল্লেখ করেছে করাকাস থেকে বার্তা সংস্থা এএফপি। গত মাসে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুই দফা ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৮০০ জন নিহত হয়েছে। ল্যাটিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিপুল সংখ্যক আবাসিক ভবন ধসে পড়েছে। ফলে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং এখনও আরও হাজারো মানুষ নিখোঁজ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন