প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অক্টোবর মাসের নিয়মিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ সকালে বরিশাল পুলিশ লাইন্স ড্রিল শেডে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
সভায় মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি, ডিবি ও অন্যান্য শাখা থেকে আগত অফিসার ও ফোর্সদের সার্ভিস কল্যাণমূলক বিভিন্ন দাবি ও প্রস্তাবনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের নানা সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন এবং তৎকালীন সমাধান নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা সুবিধা, অর্জিত ছুটি মঞ্জুর, নিয়মিত বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়নসহ সর্বাঙ্গীন কল্যাণসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বিএমপি কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, “জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। কল্যাণমূলক প্রতিটি বিষয়ে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।” একই সাথে তিনি দায়িত্ব পালনে শতভাগ পেশাদারিত্ব, নীতি-নৈতিকতা এবং কড়া শৃঙ্খলা বজায় রাখার প্রতি জোর তাগিদ দেন।
নগরীর সার্বিক নিরাপত্তা বিধান প্রসঙ্গে কমিশনার আরও বলেন, “নগরীতে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, শারীরিক ও অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে পুলিশকে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।”
কল্যাণ সভার শুরুতে বিএমপিতে কর্মরত থাকা অবস্থায় সম্প্রতি মৃত্যুবরণকারী এএসআই মোঃ নজরুল ইসলাম আকনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া, সুদীর্ঘ সফল চাকরি জীবন শেষে অবসরে যাওয়া বিএমপির সশস্ত্র এএসআই (১৭৪) মোহাম্মদ সাইদুল ইসলাম তালুকদারকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্মানজনক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুশান্ত সরকার (পিপিএম)-সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন