প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক যুবক ব্যাগ ফেলে পালিয়ে গেলেও তাকে শনাক্ত করেছে বিজিবি।
রবিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার ১০ নম্বর পদ্মার চর এলাকা থেকে এসব মাদক জব্দ করে খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল।
বিজিবির দাবি, পালিয়ে যাওয়া যুবক মোঃ রাব্বিল মিয়াকে (২৫), তিনি পবা উপজেলার ১০ নম্বর খিদিরপুর মিডিলচর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সোমবার দুপুর ১২টায় ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ঘটনায় রাব্বিল মিয়ার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট থানায় হস্তান্তর করা হয়েছে।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন