প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হলিউডের তারকা জেনিফার লোপেজ চারবার বিয়ে করেছেন। এ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলও রয়েছে। সম্প্রতি, চারটি বিয়ের প্রসঙ্গে এক ভক্তের মজার মন্তব্যে হাসতে হাসতে জবাব দিয়েছেন এই গায়িকা ও অভিনেত্রী।
নিউইয়র্কে ‘দ্য জেএলও শো’-এর বিশেষ প্রদর্শনীতে জেনিফার লোপেজ উপস্থিত ছিলেন। সেখানে অভিনেত্রী র্যাচেল জেগলারের সঙ্গে কথোপকথনের সময় এক ভক্ত তাকে বলেন, ‘আপনার তো আরো ছয়টি আঙুল আছে।’ মূলত দুই হাতের ১০টি আঙুলের সঙ্গে জেনিফারের চারটি বিয়ের হিসাব মিলিয়ে ওই ভক্ত এমন রসিকতা করেন।
ভক্তের মন্তব্য শুনে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর তিনি এটিকে তার শোনা সবচেয়ে মজার কথা বলে উল্লেখ করেন। এমনকি মন্তব্যটি টি-শার্টে ছাপানোর কথাও বলেন তিনি। ভবিষ্যতে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি মজা করে বলেন, ‘আমার আরো ছয়টি আঙুল বাকি’—এমন উত্তর দেবেন।
তবে পরে কিছুটা গম্ভীর হয়ে জেনিফার বলেন, ‘আমার মনে হয় না, আমার মধ্যে আর সেই শক্তি আছে।’
জেনিফারের প্রথম বিয়ে ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে হয়। সেই সংসার এক বছরও টেকেনি। এরপর ২০০১ সালে তিনি নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাদের যমজ সন্তান ম্যাক্স ও এমি। ২০১১ সালে তারা আলাদা হয়ে যান। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
এরপর অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে পুরনো সম্পর্ক নতুন করে শুরু করেন জেনিফার। ২০২২ সালে তারা বিয়ে করেন। তবে সেই সংসারও টেকেনি। ২০২৪ সালে বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালের জানুয়ারিতে বিচ্ছেদ চূড়ান্ত হয়।
এদিকে, আগামী ২৬ নভেম্বর থেকে লাস ভেগাসে শুরু হচ্ছে জেনিফারের ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন