প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের তৈরি পোশাক কারখানার ছাদ থেকেই প্রায় ১ হাজার ৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব।
এতে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা যেতে পারে। অথচ অর্থায়ন সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে বর্তমানে এই সম্ভাবনার মাত্র ৩ শতাংশ কাজে লাগানো যাচ্ছে। এমন তথ্য উঠে এসেছে সিপিডির এক গবেষণায়।
গবেষণায় বলা হয়েছে, প্রাথমিকভাবে মূল্যায়ন করা সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর ৭০ থেকে ৭৫ শতাংশই চুক্তি পর্যন্ত পৌঁছাতে পারছে না। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানি খাতের কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না।
প্রায় এক মাস ধরে ভাসমান এলএনজি টার্মিনালে প্রযুক্তিগত জটিলতার কারণে দেশে জ্বালানি সংকট তীব্র হয়ে ওঠেছে।
এতে শিল্প খাতে উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। একইসঙ্গে রফতানি ক্রয়াদেশ হারানোর ঝুঁকিতেও পড়ছেন উদ্যোক্তারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক আলোচনায় শিল্প খাতের সংশ্লিষ্টরা এসব তথ্য জানান। তারা বলেন, গ্যাস সংকটের কারণে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সামলাতে হচ্ছে শিল্পকারখানাগুলোকে। এ পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সম্ভাব্য সমাধান।
সিপিডির গবেষণা বলছে, দেশের তৈরি পোশাক কারখানার ছাদ থেকেই প্রায় ১ হাজার ৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা যেতে পারে। কিন্তু পরিকল্পিত বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে নীতিগত জটিলতা।
প্রাথমিকভাবে মূল্যায়িত প্রকল্পগুলোর মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ সৌরবিদ্যুতের চুক্তি পর্যন্ত পৌঁছাতে পারছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সদিচ্ছার ঘাটতি এবং জটিল কর কাঠামোর কারণে সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানি খাত এগোতে পারছে না।
আলোচনায় সবুজ জ্বালানি খাতে সফট লোন এবং সিঙ্গেল ডিজিট সুদের ঋণ সুবিধা বাড়ানোর তাগিদ দেয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন