প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার চাটমোহরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ পারভেজ লিখন, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা, ডিএ জয়েন উদ্দিন স্কুলের প্রধান শিক্ষিকা সন্ধ্যা কিরিটি, কৃতি শিক্ষার্থী পাবনা জেলার সেরা সামিউল ইসলাম, জুলেখা খাতুন, রাইয়ান খান, খাদিজা খাতুন, কনিকা রহমান মিম, সব্যসাচি কুন্ডু, অভিভাবক সানোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে চলতি বছরে চাটমোহর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন