প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের শুরুটা ছিল স্বপ্নের মতো। কিন্তু দুই বছরের মধ্যেই সেই স্বপ্নের আকাশে মেঘ জমতে শুরু করেছে।
এখন এমবাপ্পের মাঠের পারফরম্যান্সের চেয়ে তার আচরণ, চোটের সময়ে জীবনযাপন এবং কোচ জোসে মরিনহোর সঙ্গে সম্পর্ক নিয়েই আলোচনা বেশি হচ্ছে। এমনকি আগামী মৌসুমে এমবাপ্পে রিয়ালে থাকবেন কি না, সেই প্রশ্নও উঠেছে।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ ও আরএমসি স্পোর্টের তথ্য অনুযায়ী, মৌসুম শেষে এমবাপ্পের রিয়াল ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এমবাপ্পে ক্লাব ছাড়তে চান বা রিয়াল তাকে বিক্রি করতে চায়—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সমস্যার সূত্রপাত মূলত চোটের সময় এমবাপ্পের কর্মকাণ্ড নিয়ে। সম্প্রতি বাঁ হাঁটুর চোটে ফ্রান্সের দল থেকে বাদ পড়ার পর তাকে প্রেমিকার সঙ্গে প্যারিসের একটি নাইটক্লাবে দেখা যায়। এর পর সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ভিডিও প্রকাশ করেন তিনি। এতে রিয়ালের অস্বস্তি আরো বেড়ে গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
কোচ মরিনহোর অবস্থানও কঠোর। গত মাসে তিনি বলেছিলেন, “আপনি ২৪ ঘণ্টাই একজন ফুটবলার। আপনি কী খান, কী পান করেন, কীভাবে ঘুমান—সবকিছুই আপনার পেশার অংশ। আপনি স্কি করতে পারবেন না, সাইকেলও চালাতে পারবেন না।”
মরিনহো আরো সতর্ক করে বলেছিলেন, “সাইকেল থেকে পড়ে গেলে হয়তো তিনটি ম্যাচ খেলতে পারবেন না, কিংবা আরো খারাপ কিছু হতে পারে। ফুটবলার হতে গেলে অনেক কিছুই আপনাকে ছাড়তে হবে।”
সব মিলিয়ে রিয়ালের ড্রেসিংরুমের অস্বস্তির সঙ্গে এমবাপ্পেকে ঘিরে নতুন বিতর্কও সৃষ্টি হয়েছে। তবে চোট কাটিয়ে তিনি অনুশীলনে ফিরেছেন এবং লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শনিবারের ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন