প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইন অনুযায়ী করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আদালত গ্রেপ্তার দেখিয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে ভার্চুয়ালি শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ প্রদান করেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা, বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর সংক্রান্ত শুনানির জন্য সোমবার (৬ জুলাই) তারিখ নির্ধারণ করেন। কিন্তু শুনানির সময় নথি অনুপস্থিত থাকায় তা পিছিয়ে বুধবার ভার্চুয়ালি শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়।
গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।
এদিকে সাবেক প্রধান বিচারপতিকে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেন হাইকোর্ট। গত ১৭ মে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুলসহ আদেশ প্রদান করেছে।
গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার জানানো হয়। পরে ৩০ জুন এ মামলায় হাইকোর্ট তাকে জামিন প্রদান করে। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এরপর রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করে। ২ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তার জামিন বহাল রাখার আদেশ দেন।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় ২৮ এপ্রিল বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। মোট আটটি মামলার সবগুলো জামিনের অন্তর্ভুক্ত রয়েছেন তিনি। এবার নতুন করে আরেকটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন