প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
থাইল্যান্ডের চনবুড়ি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে নিজের শিক্ষক স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন এক পুলিশ কর্মকর্তা।
এই ঘটনা ঘটে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে। তবে, ওই সময় স্কুলে উপস্থিত ৪৪ জন শিশু এবং অন্যান্য শিক্ষক-কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত চনবুড়ি প্রদেশের নং প্লা লাই পৌর কিন্ডারগার্টেনে।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় পুলিশ সদস্য ওই ব্যক্তি সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর তিনি তাঁকে গুলি করেন। ঘটনাটি শ্রেণিকক্ষের বাইরে ঘটে, ফলে কোনো শিশু সরাসরি তা প্রত্যক্ষ করেনি।
গুলি চালানোর পর ওই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল থেকে নিজের বাড়িতে ফিরে যান। পরে পুলিশ তাঁর বাড়ি ঘিরে ফেলে এবং আত্মসমর্পণের জন্য তাঁর সঙ্গে আলোচনা শুরু করে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
চনবুড়ির গভর্নর নারিস নিরামাইওং জানিয়েছেন, স্কুলের ৪৪ শিশু, তিন শিক্ষক এবং আরও তিন কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো শিশুর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আতঙ্কিত শিশু ও কর্মীদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার পর কিন্ডারগার্টেনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন