প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী-৩ আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন উল্লেখ করেছেন, গোটা বিশ্বে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দেখা যাচ্ছে। মানুষ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বনডাই অক্সাইড নিঃসরণ করে। এই কার্বনডাই অক্সাইড গাছ গ্রহণ করে পরিশোধন করে আবার অক্সিজেন মুক্ত করে। মানুষের সাথে গাছের একটি নিবিড় সম্পর্ক বিদ্যমান। কিছুদিন আগে সারা বিশ্বে করোনা মহামারী দেখা দিয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষকে কৃত্রিমভাবে অক্সিজেন নিতে হয়েছিল।
গাছ মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত উপকারী। বলা যায়, গাছ বাঁচলে মানুষও বাঁচবে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার সকালে খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও খড়খড়ি উচ্চ বিদ্যালয় আয়োজিত নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের উর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ভবন উদ্বোধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বৃক্ষরোপণের যে কর্মসূচি দিয়েছেন, তা পূরণের লক্ষ্যে আমরা কাজ করছি। সেই লক্ষ্য পূর্ণ হলে প্রাকৃতিক ভারসাম্য আবার ফিরে আসবে। প্রতিটি স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ভালো মানুষ তৈরির কারাখানা। ভালোভাবে লেখাপড়া করলে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো মানুষ বের হবে।
দুটি বিদ্যালয়ের কর্মসূচিতে সভাপতিত্ব করেন যথাক্রমে খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পারিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেসুর রহমান এবং খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সভাপতি আলী হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, পারিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম মাস্টার, খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুস্তাক আহমেদ ছোট এবং পারিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদিকুল ইসলাম স্বপনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন