প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর, ১ জুন. ২০২৬ : গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বিভিন্ন থানা ও ইউনিটের দ্বারা মাদক, জুয়া এবং বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বাসস’কে জানান, অভিযানের ফলে ৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির জন্য নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া, জুয়ার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
তাজহাট থানা পুলিশ গাঁজা সেবনের অভিযোগে ৫ জনকে আটক করে। কোতয়ালী থানা ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাছাড়া, হাজীরহাট থানার অভিযানে জুয়া খেলার সময় ৩ জনকে আটক করা হয়। কোতয়ালী থানা একটি চুরি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করে এবং তাজহাট থানা ১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বাসস’কে বলেন, মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন