প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে পরিবারের অমতে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোর। অন্যদিকে, ১৯ বছর বয়সী প্রেমিকও তাকে ছাড়তে নারাজ। দুজনেরই দাবি, তাঁরা একসঙ্গে থাকতে চান এবং বিয়ে করতে চান। এ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ আকালবাড়িশ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা বেল্লাল ও মিনারার ছেলে মাহিনের (১৫) সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় দক্ষিণ আকালবাড়িশ গ্রামের রণজিৎ চন্দ্র দাসের ছেলে নবদীপের (১৯)। প্রায় চার মাস আগে পরিচয়ের পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর আগে দুই দিন আগেও নবদীপের বাড়িতে এসেছিল মাহিন। পরে সোমবার রাত ১০টার দিকে আবারও ওই বাড়িতে গিয়ে অবস্থান নেয় সে।
স্থানীয়দের ভাষ্য, মাহিন ও নবদীপ দুজনই একসঙ্গে থাকতে এবং বিয়ে করতে চায়। তাঁদের দাবি পূরণ না হলে আত্মহত্যা করার হুমকিও দিচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে নবদীপের বাবা রণজিৎ চন্দ্র দাস বলেন, ছেলের এমন সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্ত তাঁরা মেনে নিতে পারছেন না। মাহিনকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবর হিলালু বলেন, বিষয়টি সামাজিকভাবে মেনে নেওয়া সম্ভব নয়। দুজনকে বুঝিয়ে নিজ নিজ পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, একজন ছেলে আরেকজন ছেলের সঙ্গে বিয়ের দাবি জানানোয় বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তাঁদের এই সম্পর্ক ও ভবিষ্যৎ সিদ্ধান্ত পরিবার কীভাবে গ্রহণ করবে, তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
তবে মাহিনের বয়স মাত্র ১৫ বছর হওয়ায় তার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুই তরুণের নিরাপত্তা নিশ্চিত করে বিষয়টির আইনসম্মত সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন