প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ ছয় পর্যটককে আটক করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে, সাজেকগামী একটি চাঁদের গাড়িতে থাকা ওই পর্যটকেরা বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় স্লোগানগুলো দেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে, যখন পর্যটকবাহী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছায়, তখন পুলিশ ছয়জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের জামাল হোসেনের ছেলে ফারদিন এহসান হৃদয়, মৃত দারু মিয়ার ছেলে ইয়াছিন (৩২), হবিগঞ্জের কমলানগর এলাকার জয়দেব পালের ছেলে সুশান্ত পাল, তাজুল ইসলামের ছেলে হারুন ইসলাম তুষার (২৩), সালাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ভূঁইয়া (২৩) এবং পটুয়াখালীর পশ্চিম সুবিদখালীর আনিছুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুরের দিকে সাজেক থানা পুলিশ ছয় পর্যটককে আটক করে। তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেয়। আটক পর্যটকরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন।’
পুলিশ জানায়, আটক ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়াও চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন