প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অপরিকল্পিত নগরায়ন এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা অভাবে জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং মহাসড়ক ব্যবহারকারী হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকার স্থানীয় বাসিন্দারা জোর দাবী জানিয়েছেন দ্রুত একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে স্থায়ী সমাধানের জন্য।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অল্প সময়ের বৃষ্টিতেই দিগপাইত এলাকার প্রধান সড়কসহ আশপাশের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। এর ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সচেতন নাগরিক খোকা মিয়া মন্তব্য করেন, “সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যায়। ময়লা পানির দুর্গন্ধ দূরে থাকার মতো পরিস্থিতি তৈরি করে। স্কুল-কলেজের শিক্ষার্থী, বাজারের ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাত্রা এই দুর্ভোগের মধ্য দিয়ে হয়ে থাকে। ড্রেনের অভাবে অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। আমরা দ্রুত একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানের আবেদন জানাচ্ছি।”
খোঁজ নিয়ে জানা যায়, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ দিগপাইত উপ-শহর। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ এবং বাজারগামী ক্রেতা-বিক্রেতাসহ প্রায় হাজারো মানুষ চলাচল করে। এছাড়া প্রতিদিন প্রায় ৫০ হাজার ছোট-বড় যানবাহন এই মহাসড়ক ব্যবহার করছে।
রাস্তায় পানি জমে থাকার কারণে যানবাহনগুলোর দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক এবং নারী যাত্রীগণের ভোগান্তি সবচেয়ে বেশি।
স্থানীয়দের অভিযোগ পরিলক্ষিত করা যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। তারা দ্রুত একটি আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে দিগপাইত উপ-শহরের জলাবদ্ধতা নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি বিজ্ঞপ্তি কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন