প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে, গত জুন মাসের ২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ১০১টি মিসিং মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং আজ ১ জুলাই ২৬ তারিখ, সকালে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আজ সকালে নওগাঁয় পুলিশ সুপার কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ এবং ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার হারানো ১০১টি মোবাইলের যাচাই-বাছাই করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেন। অনুষ্ঠানে হারানো মোবাইলের অনেক মালিক তাদের ফোনটি ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এই জনহিতকর কর্মকা-ের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে, পুলিশ সুপার বলেন, "বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস।" তিনি জানান, বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারের তৎপরতা আরো বাড়িয়ে দেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন