প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ভুয়া পুলিশসহ বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৪ আগস্ট) সারা দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনাকারীরা গ্রেপ্তার কাজটি সম্পন্ন করে।
সোনারগাঁ থানা সূত্র জানায়, পুলিশ নিয়মিত এবং বিশেষ অভিযানের মাধ্যমে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, মাদক মামলায় তিনজন, পরোয়ানাভুক্ত চারজন, ভ্রাম্যমাণ আদালতের মামলায় ১২ জন, ভুয়া পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে একজন, নিয়মিত মামলায় দুজন, নারী ও শিশু নির্যাতন মামলায় একজন এবং অন্যান্য মামলায় একজন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন