প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়ার আবেদনের ভিত্তিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তথ্যাদি পর্যালোচনা করে দেখা গেছে, মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলছে।
এছাড়া, প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রতিশ্রুত প্লট প্রদান না করা এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী এবং পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।
দুদক জানায়, মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী বিদেশে পালানোর চেষ্টা করছেন। যদি তারা বিদেশে চলে যান, তাহলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন